বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামিনে মুক্ত ৭ মার্চের ভাষণ বাজানো ইমি

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় অন্তর্বর্তী জামিন পাওয়ার পর বৃহস্পতিবার (৭ মে) গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি।

বৃহস্পতিবার (৭ মে) বেলা পৌনে ৩টার দিকে তিনি জামিনে মুক্তি পান বলে জানিয়েছেন জেল সুপার কাওয়ালিন নাহার। তিনি জানান, সকালে জামিনের কাগজপত্র কারাগারে এলে তা যাচাই বাছাই শেষে অন্য মামলায় আটকাদেশ না থাকায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

তাসনিম আফরোজ ইমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি। গত ৩০ এপ্রিল জামিন চেয়ে ইমির করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ জামিনের আদেশ দেন।

দুই মাস আগে ৭ মার্চ শাহবাগ থানার সামনে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজান শেখ তাসনিম আফরোজ ইমি। ওই দিন তার সঙ্গে ছাত্রলীগ নেতা আসিফ আহমেদ ও মামুনসহ বেশ কয়েকজন ছিলেন। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তাকে শাহবাগ থানায় সোপর্দ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের ও সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

পর দিন ইমি, আসিফ আহমেদ ও মামুনসহ অজ্ঞাত ২০-৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জামিনে মুক্ত ৭ মার্চের ভাষণ বাজানো ইমি

প্রকাশিত সময় : ০৭:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬