মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে বাংলাদেশ পুলিশের কুচকাওয়াজ পর্যবেক্ষণ করবেন এবং সালাম গ্রহণ করবেন।

এবারের বার্ষিক পুলিশ প্যারেডে নেতৃত্বে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তার নেতৃত্বে বিভিন্ন কনটিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নিচ্ছেন।

এদিকে, গতকাল শনিবার রাতে হঠাৎ করে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান স্থগিত করা হয়। কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এ বছর পুলিশ সপ্তাহে পদক পাওয়ার কথা ছিল বাহিনীর ১০৯ সদস্যের।

জানা গেছে, পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো তালিকায় অস্বচ্ছতা এবং বিতর্কিত পুলিশ সদস্যদের নাম থাকায় পদক প্রদান কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থগিত করা হয়। দীর্ঘদিন থেকেই পুলিশে পদক প্রদান নিয়ে বিতর্ক রয়েছে। বিশেষ করে গত ১৮ বছরে বাহিনীর প্রধান থেকে শুরু করে পুলিশের শীর্ষ কর্মকর্তারা পদক নিয়ে আসছিলেন, যা নিয়ে বাহিনীর মধ্যেও ক্ষোভ রয়েছে।

পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্ম-অধিবেশনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। আগামী ১৩ মে পুলিশ সপ্তাহ শেষ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ১০:০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬