শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার

দেশে নতুন করে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ভোটার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৪ মে) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় যুক্ত হয়েছেন নতুন এসব ভোটার। এর আগে দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।

ইসি সূত্র জানায়, এ সময়ে ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক ৫ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার

প্রকাশিত সময় : ১০:১৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬