মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ বাড়িতেই মবের শিকার অভিনেত্রী

মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে উত্তেজিত জনতার হামলার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা অনেক দিন পর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাবিনা জানান, ২০২৪ সালের জুনে নিজের বাড়িতেই এমন মবের শিকার হতে হয়েছিল তাকে। প্রায় ৩০ জন পুরুষ তার বাড়ি ঘেরাও করে ভাঙচুর ও টাকা-পয়সা লুটের চেষ্টা করেছিল। সে সময় পরিবারের সুরক্ষায় তিনি নিজেই সামনে এসে উশৃঙ্খল সেই মব পরিস্থিতি সামাল দেন।

রাবিনা জানান, ঘটনার সূত্রপাত ছিল এক নারীকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে। তারা চেয়েছিলেন, এই ঘটনায় রাবিনাকে অভিযুক্ত করতে।

অভিনেত্রীর দাবি, এমন একটি মিথ্যা অভিযোগ তুলে তার বান্দ্রার বাড়ির সামনে প্রায় ৩০ জন উত্তেজিত লোক জড়ো হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি কাউকে স্পর্শও করেনি। অভিনেত্রীর এও দাবি করেন, এটি মূলত তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার একটি পরিকল্পিত ছক ছিলো।

ঘটনার বিবরণ দিয়ে রাবিনা, আমি বাইরে বের হতেই ৩০ জন পুরুষ আমাকে ঘিরে ধরে এবং আমার গাড়িচালককে মারধর করতে শুরু করে। আমি চালককে টেনে বাড়ির ভেতরে নিয়ে আসি। এরপর এক ব্যক্তি জোরপূর্বক বাড়ির ভেতরে ঢুকে পড়লে আমি তার জামার কলার ধরে টেনে বাইরে বের করে দিই।

অভিনেত্রী আরও জানান, ওই সময় তার স্বামী অনিল থাডানি অফিসে ছিলেন এবং বাড়িতে শুধু তাদের সন্তানেরা ছিল। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে, রাবিনা যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, সেজন্য তার মুঠোফোনটিও কেড়ে নেওয়া হয়েছিল। বান্দ্রার মতো মুম্বাইয়ের একটি অভিজাত এলাকায় এমন ঘটনা সে সময় তাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছিল।

প্রসঙ্গত, ঘটনার পর মুম্বাই পুলিশ পুরো এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জানায়, রাবিনা বা তার গাড়িচালকের বিরুদ্ধে ওঠা দুর্ঘটনার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহার ড্রোন হামলা

নিজ বাড়িতেই মবের শিকার অভিনেত্রী

প্রকাশিত সময় : ০৬:৫৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬