বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরী আইন ২০১৮-এর ২৯ ও ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পুলিশ কমিশনার নির্দিষ্ট কয়েকটি এলাকায় অস্থায়ীভাবে বসবাস, ড্রোন উড়ানো এবং বিস্ফোরক জাতীয় দ্রব্য বহনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১৯ মে) রাত ১২টা থেকে বুধবার (২০ মে) রাত ৮টা পর্যন্ত টঙ্গী পশ্চিম থানার সাতাইশ, ধরপাড়া, রাজনগর, সিঁদুরিয়া, গাজীপুরা, লক্ষ্মীপুরা ও মাঝিপাড়া এলাকা এবং গাছা থানার চতুরা, গাছা, কুনিয়া ও নিশাত হাউজিংসহ আশপাশের এলাকায় আবাসিক কিংবা অনাবাসিক ভবনে নতুন কোনো ব্যক্তি স্থায়ী বা ভাড়াটিয়া হিসেবে বসবাস করতে পারবেন না।
এছাড়া এসব এলাকায় অস্ত্র, বিস্ফোরক বা এ ধরনের কোনো দ্রব্য বহন এবং ড্রোনসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস আকাশে ওড়ানো থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















