অনলাইনে শতভাগ আসনের টিকিট বিক্রির এ কার্যক্রমে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের ট্রেনের জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হবে। এছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও সব টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের ঈদ উপলক্ষে নেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী, ১ জুনের যাত্রার টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি করা হবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























