মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে এশার নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়।
নিহত রামিসা উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামের বাসিন্দা হান্নান মোল্লার মেয়ে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















