শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগের হামলায় গুরুতর আহত জামায়াত নেতা, থানায় এমপির বিক্ষোভ

পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী লীগ কর্মীদের হামলায় উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য জিল্লুর রহমান গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের কালিনজিরা ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে পাবনা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আলী আছগার দলীয় নেতাকর্মীদের নিয়ে থানায় বিক্ষোভ করেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে কয়েকজন আওয়ামী লীগ কর্মীর সঙ্গে জামায়াত নেতা জিল্লুর রহমানের ‘বেহেশতের টিকিট’ প্রসঙ্গ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিল্লুর রহমান একজনকে থাপ্পড় মারেন বলে জানা গেছে। এর জেরে রাতে বাড়ি ফেরার পথে কালিনজিরা ব্রিজের ওপর তার ওপর হামলা চালানো হয়।

হামলায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন।

আহত জিল্লুর রহমান উপজেলার দাসমরিচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং একই গ্রামের নজির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এদিকে ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর রাত ১০টার দিকে সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগারসহ প্রায় ৩৫ জন নেতাকর্মী ভাঙ্গুড়া থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং বক্তব্য রাখেন। বক্তারা হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে পরিস্থিতি শান্ত হয়।
ওসি সাকিউল আজম বলেন, ‘হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আ. লীগের হামলায় গুরুতর আহত জামায়াত নেতা, থানায় এমপির বিক্ষোভ

প্রকাশিত সময় : ১২:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬