শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার (২৩ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, পল্লবী থানায় শিশু রামিসা হত্যা মামলা (মামলা নং ৩৫, তারিখ ২০ মে ২০২৬) রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য আজিজুর রহমান দুলুকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দ্য কোড অব দ্য ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর ধারা ৪৯২ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। মামলাটি ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

আইন মন্ত্রণালয়ের ডেপুটি সলিসিটর মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অনিশ্চয়তার মুখে সালমান খানের ‘মাতৃভূমি’!

রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

প্রকাশিত সময় : ১১:১৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬