অনেকে বলছেন, টিকিট কেটেও নির্ধারিত আসন পাননি। অনেকে ট্রেনেও উঠতে পারেননি। এই অবস্থা ঝুঁকি নিয়ে অনেককে ট্রেনের ছাদে ভ্রমণ করতেও দেখা গেছে।
রেলওয়ের তথ্যমতে, সকাল ১০টা পর্যন্ত মোট ১৮টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়।
এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে ট্রেনটি ধীরগতিতে চলেছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করে যাত্রী ওঠানামা করাতেও কিছুটা বেশি সময় লেগেছে। দুপুরের পর যাত্রীচাপ কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।’

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























