মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রুশ সেনাবাহিনীর কাছে ৩০ বাংলাদেশি যুবককে বিক্রি করা হয়েছে, অভিযোগ মন্ত্রীর

রাশিয়ান সেনাবাহিনীর কাছে ৩০ জন বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ ঘটনার সঙ্গে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, এই ৩০ বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক সমস্যার সম্মুখীন হলে দ্রুত সহায়তা পাওয়ার জন্য বিশেষ একটি ই-মেইল সেবা চালু করা হবে। লিখিত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মালয়েশিয়ার শ্রমবাজার প্রশ্নে তিনি বলেন, মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ নেই এবং আমি দায়িত্বে থাকা পর্যন্ত সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

রুশ সেনাবাহিনীর কাছে ৩০ বাংলাদেশি যুবককে বিক্রি করা হয়েছে, অভিযোগ মন্ত্রীর

প্রকাশিত সময় : ০৪:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬