বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একটা মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা মহল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তারা যেন দেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, এই সময়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা যখন নতুন করে দেশ গঠন করার চেষ্টা করছি তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হই।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সাইপ্রাসকে পরাজিত করে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। এটি একটি বিরল সম্মানের।

বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ জাতিসংঘের নেতৃত্ব দেবে আগামী এক বছর। আমরা সব সমস্যার সমাধানের জন্য কাজ করছি, রাতারাতি সবকিছু সমাধান হবে না।

তিনি আরো বলেন, আজ অনেক দুঃখ হয়, যখন দেখি যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। এজন্য মাদক থেকে আমাদের মুক্ত হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, রুহিয়া বিএনপির সভাপতি আব্দুল জব্বার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

টানা ৫ হার শেষে স্কটল্যান্ডকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের

একটা মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মির্জা ফখরুল

প্রকাশিত সময় : ০৪:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬