শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খানের জন্য দুঃসংবাদ!

ঢাকাই সিনেমার রাজা বলা হয় তাকে। দীর্ঘদিন ধরেই চলছে তার একক রাজত্ব। তবে সেই রাজ্যে যেন শনির দশা লেগেছে। গেল রোজা ঈদে বিগ বাজেটে নির্মিত ‘প্রিন্স’ সিনেমাটি মুক্তি পায়। তবে হলে ছবিটি দর্শক টানতে পারেনি। আশা করা হচ্ছিলো কোরবানি ঈদে ‘রকস্টার’ দিয়ে ঘুরে দাঁড়াবেন তিনি।

সেটাও হয়নি। মিশ্র প্রতিক্রিয়া নিয়ে ঢিমেতালে চলছে সিনেমাটি। আশানুরূপ ব্যবসা হচ্ছে না। মিউজিক্যাল আমেজের সিনেমা হলেও ছবি একটি গান হিট হয়নি। এটাও একটি বড় ব্যর্থতা।

বিদেশের মাটিতে সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছিলো। দেশের গুমোট অবস্থা কাটিয়ে বিদেশি আয় দিয়ে যখন ঘুরে দাঁড়ানোর একটি চেষ্টা চলছিলো তখনই এলো আরেক দুঃসংবাদ। ‘রকস্টার’ সিনেমা মুক্তির এক সপ্তাহ না পেরোতেই পাইরেসির শিকার হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটির পূর্ণাঙ্গ কপি ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে।

শাকিব খানের কোনো সিনেমার ক্ষেত্রে এটি প্রথম ঘটনা নয়। এর আগে ‘প্রিন্স’, ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’সহ তার অভিনীত বেশ কয়েকটি আলোচিত সিনেমাও পাইরেসির শিকার হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘রকস্টার’ ছবির বিভিন্ন স্ক্রিনশট ও পোস্টে দেখা গেছে, কয়েকটি গ্রুপ ও লিংকের মাধ্যমে সিনেমাটি অবৈধভাবে শেয়ার করা হচ্ছে। বিষয়টি নিয়ে চলচ্চিত্রপ্রেমী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে পাইরেসির এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি ‘রকস্টার’-এর পরিচালক আজমন রুশো বা প্রযোজনা সংশ্লিষ্টরা। পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আজমন রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, আহমেদ হাসান সানি, জাহিদ নিরব, পান্থ কানাই, কাজী সাবির, রোজী সিদ্দিকী ও দিলারা জামান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শাকিব খানের জন্য দুঃসংবাদ!

প্রকাশিত সময় : ১০:৩৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬