শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের যেসব চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপ

২০২৬ ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত কেটে গেছে। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে দেশের তিনটি টেলিভিশন চ্যানেল বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব অর্জন করেছে।

ফলে এবারের বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে বেসরকারি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনে। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টসও ম্যাচগুলো সম্প্রচার করবে।

জানা গেছে, এই তিনটি সম্প্রচারমাধ্যমের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে।

এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড ফিফার কাছ থেকে বাংলাদেশের সম্প্রচার স্বত্ব সংগ্রহ করেছিল। তবে স্থানীয়ভাবে সেই স্বত্ব বিক্রি করতে না পারায় প্রতিষ্ঠানটি চুক্তি থেকে সরে দাঁড়ায়।

এর ফলে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিশ্চিত ছিল না। পরিস্থিতি সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা বিভিন্ন ক্রীড়া চ্যানেল, জাতীয় গণমাধ্যম, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এবং একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে ডিজিটাল ও টেলিকম খাত থেকে নতুন আয়ের উৎস খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়, যা এর আগে কোনো বিশ্বকাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি।

এ ছাড়া জানা গেছে, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির এ আয়োজনের জন্য কোনো আর্থিক ব্যয় বহন করতে হচ্ছে না। সম্প্রচার-সংক্রান্ত পুরো ব্যয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও টেলিকম অপারেটরগুলো যৌথভাবে বহন করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দেশের যেসব চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপ

প্রকাশিত সময় : ০৯:৫১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬