এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।
আজ রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।
আজ রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
ক্ষতিপূরণ না দিলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভিকটিম মৃত রামিসার আইনগত উত্তরাধিকারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রায়ের প্রতিক্রিয়ায় আব্দুল হান্নান মোল্লা সাংবাদিকদের বলেন, ‘এই রায়ে আমার মনের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা; সেটা আমি পেয়েছি। ইনশাআল্লাহ, আমি শতভাগ আশাবাদী রায় দ্রুত কার্যকর হবে। আল্লাহ পাকের রহমত ও প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যে আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি।’
তিনি বলেন, ‘পুলিশ প্রশাসন, সাংবাদিক ও বাংলাদেশের আপামর জনতা, যারা আমার ও আমার পরিবারের বিপদের সময়ে মানসিকভাবে সহায়তা করেছেন সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা। অবশ্যই আমি আমার মেয়ের হত্যার বিচারের রায় দ্রুত কার্যকর দেখতে চাই।’