শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডেভিডের হ্যাটট্রিক, কাতারকে গোলবন্যায় ভাসাল কানাডা

ফিফা বিশ্বকাপে ‘বি’ গ্রুপের ম্যাচে রীতিমতো গোল উৎসব করল সহ-আয়োজক কানাডা। নিজেদের দ্বিতীয় ম্যাচে কাতারকে ৬-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে তারা। দলের হয়ে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন স্ট্রাইকার জোনাথন ডেভিড। এ ছাড়া লারিন ও সালিবা স্কোরশিটে নাম তোলার পাশাপাশি একটি গোল উপহার পেয়েছে আত্মঘাতী খাত থেকে।

আজ শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় ভোরে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। ঘরের মাঠে শুরু থেকেই কাতারের ওপর চড়াও হয়ে খেলতে থাকে কানাডিয়ানরা।

ম্যাচের ১৬তম মিনিটেই দলকে এগিয়ে নেন কাইল লারিন। জোনাথন ডেভিডের একটি জোরালো শট কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারলে ফিরতি বলে লক্ষ্যভেদ করেন লারিন। এরপর ২৯তম মিনিটে চমৎকার এক ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড।

ম্যাচের ৩৩তম মিনিটে বড় ধাক্কা খায় কাতার। কানাডার ফরোয়ার্ড তেজন বুকানানকে ডি-বক্সের ভেতর ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাতারের হোমাম আহমেদ। ১০ জনের দলে পরিণত হওয়া কাতারের ওপর চাপ আরও বাড়ায় স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২ মিনিটে) নিজের দ্বিতীয় ও দলের হয়ে তিন নম্বর গোলটি করেন ডেভিড। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কানাডা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, উল্টো আরও বিপদে পড়ে কাতার। বিরতির পর অষ্টম মিনিটে কানাডার ইসমায়েল কোনেকে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখেন কাতারের আসিম মাদিবো। এই ফাউলের শিকার হয়ে পা ভেঙে মাঠ ছাড়তে হয় কোনেকে। ৯ জনের দলে পরিণত হওয়া কাতারের বিপক্ষে গোল উৎসব আরও সহজ হয়ে যায় কানাডার জন্য।

ম্যাচের ৬৪তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন সালিবা। এর কিছুক্ষণ পর কাতারের মোহামেদ মানাই বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দিলে ৫-০ ব্যবধানে পিছিয়ে পড়ে মধ্যপ্রাচ্যের দেশটি। আর ম্যাচের একদম শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলের ষষ্ঠ গোলটি করেন জোনাথন ডেভিড। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির পর চলতি বিশ্বকাপে এটি দ্বিতীয় হ্যাটট্রিকের ঘটনা।

এই বিশাল জয়ের মাধ্যমে চলতি আসরের তিন আয়োজক দেশই (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) জয়ের স্বাদ পেল। আগামী বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কানাডা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ডেভিডের হ্যাটট্রিক, কাতারকে গোলবন্যায় ভাসাল কানাডা

প্রকাশিত সময় : ১১:১৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬