মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঢাকাসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রামে প্রয়োজন অনুযায়ী সেনা মোতায়েন করা হবে। এ বিষয়ে সোমবার (২২ মে) সশস্ত্র বাহিনী বিভাগকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসনকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠন ও তাদের সমর্থকদের পক্ষ থেকে বিভিন্ন স্থানে বেআইনি কর্মসূচি, মিছিল কিংবা শোডাউনের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জানমালের সুরক্ষার স্বার্থে উল্লিখিত এলাকাগুলোতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির কিছু নেতা-কর্মী কর্মসূচি পালনের উদ্যোগ নিতে পারেন বলে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য রয়েছে। সরকার এসব উদ্যোগকে আইনবহির্ভূত হিসেবে দেখছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আকস্মিক মিছিলের ঘটনা ঘটেছে। বিশেষ করে, গাজীপুরে যুবলীগের একটি মিছিলকে কেন্দ্র করে গতকাল উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা প্রশাসনের নজরে এসেছে।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। চলতি বছরের এপ্রিল মাস থেকে ধাপে ধাপে তাদের সরিয়ে নেওয়া হয়। তবে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আবারও কয়েকটি এলাকায় সেনা সদস্যদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের মাধ্যমে ওই সিদ্ধান্তের আইনি ভিত্তি তৈরি করা হয়।

এদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশ জানিয়েছে, নগরীর গুরুত্বপূর্ণ দুই শতাধিক স্থানে বিশেষ তল্লাশি চৌকি বসানো হবে। এর পাশাপাশি রাজধানীর প্রবেশমুখগুলোতে চেকপোস্ট ও নজরদারি বাড়ানো হয়েছে

ডিএমপির তথ্য অনুযায়ী, নিয়মিত বাহিনীর পাশাপাশি বিশেষ ইউনিটসহ ১৮ হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

প্রকাশিত সময় : ০৮:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬