বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

অস্ট্রিয়াকে হারিয়ে মাঠে জয় উদযাপন করলেও বড় দুশ্চিন্তা নিয়ে ম্যাচ শেষ করেছে আর্জেন্টিনা শিবির। দলের মূল সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো হাঁটুর চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের ডিফেন্স লাইনে।

ম্যাচের ৫৭ মিনিটে হাঁটুতে ব্যথা অনুভব করলে তাকে পরিবর্তন করা হয়। তার জায়গায় মাঠে নামেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি জানান, রোমেরোর ইনজুরির প্রকৃত অবস্থা এখনো পরিষ্কার নয়।

স্কালোনি বলেন, চোটের গভীরতা এখনো জানা যায়নি। এটি এমন একটি সমস্যা, যা আগেও ছিল। আগামীকাল বা পরশু তার পরীক্ষা করা হবে।

আর্জেন্টিনা কোচ আরও জানান, রোমেরোর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দ্রুত চিকিৎসা পরীক্ষার পরই চূড়ান্ত অবস্থা জানা যাবে। তিনি আশা প্রকাশ করেন, বড় কোনো সমস্যা না থাকলে খেলোয়াড়টি দ্রুত ফিরতে পারবেন।

তবে আর্জেন্টিনা শিবিরের ভেতরের সূত্র অনুযায়ী, এপ্রিলের মাঝামাঝি সময় থেকে হাঁটুর লিগামেন্টের পুরনো চোট নিয়েই খেলছিলেন রোমেরো। সেই সময়ের ইনজুরির কারণে ইংলিশ ক্লাব টটেনহাম হটসপুরে হয়ে তিনি মৌসুমের শেষ দিকের একাধিক ম্যাচও মিস করেছিলেন।

সোমবারের ম্যাচে একই হাঁটুতে আবার ব্যথা অনুভব করায় এখন অন্তত একটি ম্যাচে তাকে বিশ্রামে রাখা হতে পারে বলে আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি। ফলে জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে তাকে নাও দেখা যেতে পারে।

এদিকে দলের তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে দলকে নকআউট পর্বে তুললেও রোমেরোর এই ইনজুরি আর্জেন্টিনার রক্ষণভাগে নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে পুলিশে দুদকের আবেদন

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

প্রকাশিত সময় : ০৫:৪৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬