সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রামপুরার তিন হত্যা মামলা: হাবিবসহ ৫ পুলিশ কর্মকর্তার ভাগ্য নির্ধারণ আজ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় আমির হোসেনকে গুলি করে হত্যা এবং মায়া ও নাদিম ইসলাম হত্যার বহুল আলোচিত মামলার রায় আজ রোববার (২৮ জুন) ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল এ রায় দেবেন। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে।

মামলার আসামিরা হলেন সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়া এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার। তাদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকি চার আসামি পলাতক রয়েছেন।

মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গত বছরের ১৫ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই তাদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে প্রসিকিউশন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে সব আসামির অব্যাহতি চেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রামপুরার তিন হত্যা মামলা: হাবিবসহ ৫ পুলিশ কর্মকর্তার ভাগ্য নির্ধারণ আজ

প্রকাশিত সময় : ১২:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬