দুই দলের প্রথম দেখা হয় ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বে। সেই ম্যাচে লুইস আর্তিমে ও এরমিন্দো ওনেগার গোলে ২-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। এরপর বিভিন্ন সময়ে প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ মিলিয়ে মোট ৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সুইজারল্যান্ডের জয়ের খাতা এখনো শূন্য।
সর্বশেষ দেখাও ছিল সেই ২০১৪ বিশ্বকাপেই। ফলে প্রায় ১২ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে একে অপরের মুখোমুখি হচ্ছে দল দুটি। এবার অবশ্য প্রেক্ষাপট আরও বড়—বিজয়ী দল জায়গা করে নেবে সেমিফাইনালে।
মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনা করেছে ১৫ গোল, বিপরীতে হজম করেছে মাত্র ৩টি।
* মোট ম্যাচ: ৭
* আর্জেন্টিনার জয়: ৫
* ড্র: ২
* সুইজারল্যান্ডের জয়: ০

স্পোর্টস ডেস্ক/ ডেইলি দেশ নিউজ ডটকম 

























