রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জানালার গ্রিল কেটে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে চুরি

বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের জানালার লোহার গ্রিল কেটে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও মনিটর চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে অফিস শেষে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ের দরজা-জানালা তালাবদ্ধ করে চলে যান। রবিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন অফিসে এসে একটি জানালার লোহার গ্রিল কাটা এবং খোলা অবস্থায় দেখতে পান। পরে তিনি জানতে পারেন, দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে কার্যালয়ে প্রবেশ করে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, মনিটরসহ বিভিন্ন তথ্য-প্রযুক্তি সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন জানান, ঘটনার বিষয়ে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বলে আশা করছেন তিনি।
এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসটি তুলনামূলক অরক্ষিত এলাকায় হওয়ায় এবং পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এ ধরনের চুরির ঘটনা ঘটেছে।

আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত শুরু হয়েছে। কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জানালার গ্রিল কেটে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে চুরি

প্রকাশিত সময় : ০৯:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬