শুক্রবার রাতে এক সাক্ষাৎকারে মেজর জেনারেল মোহসেন রেজাঈ বলেন, ডোনাল্ড ট্রাম্প সমঝোতা স্মারক ছিঁড়ে ফেলবেন—এমন পূর্বাভাস সত্য হয়েছে। কারণ, এর আগেই ওয়াশিংটন প্রাথমিক পাঁচটি ধারাই কার্যত লঙ্ঘন করে ওই সমঝোতাকে অকার্যকর করে তুলেছিল।
রেজাঈ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের তত্ত্বাবধানের বাইরে অবৈধভাবে হরমুজ প্রণালী অতিক্রমের জন্য জাহাজগুলোকে উৎসাহিত ও পরিচালিত করে সমঝোতার দ্বিতীয় ধারা লঙ্ঘন করেছে।
তার মতে, এই আইন লঙ্ঘনের জবাবে ইরান সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এরপর মার্কিন বাহিনী ইরানের উপকূল, বন্দর আব্বাস বিমানবন্দর, কেশম দ্বীপ এবং লবণাক্ত পানি বিশুদ্ধকরণ স্থাপনায় সামরিক হামলা চালায়। এর মাধ্যমে পারস্পরিক সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান সংক্রান্ত সমঝোতার প্রথম ধারাটি সম্পূর্ণভাবে লঙ্ঘিত হয় বলে তিনি জানান।
সূত্র: রয়টার্স, পার্সটুডে

রিপোর্টারের নাম 























