মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু, ভর্তি রোগী এক লাখ ছাড়াল

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ১৪৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।

এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৯৮ জন প্রাণ হারিয়েছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩০৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১০১ জন। এছাড়া রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৬, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৬, খুলনায় ৩১ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরো ৯২২ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮৮৯ জন।

ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৩২৬ জন। এছাড়া রাজশাহীতে ৪০, সিলেটে ৫৮, চট্টগ্রামে ২০৩, বরিশালে ১৩১, ময়মনসিংহে ৬৩, খুলনায় ৫৩, রংপুরে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১ হাজার ২৬ জন। যার মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন হাসপাতাল ছেড়েছে।

আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৮ হাজার ৫৭০। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৫৭৮।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু, ভর্তি রোগী এক লাখ ছাড়াল

প্রকাশিত সময় : ০৬:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬