বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে দুই হাসপাতাল ও এক ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

মানিকগঞ্জে অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। একইসঙ্গে অপর একটি হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন।

বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- আল রাফী জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল এবং মডার্ন ডায়াগনস্টিক সেন্টার। এছাড়া মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালকে মুচলেকা নিয়ে সর্তক করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আল রাফী জেনারেল হাসপাতাল ও যমুনা জেনারেল হাসপাতালের লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি। পরিদর্শনের সময় প্রতিষ্ঠান দুটিতে কর্তব্যরত চিকিৎসক অনুপস্থিত ছিলেন এবং লেবার রুমও পাওয়া যায়নি। এছাড়া, তিনটি প্রতিষ্ঠানের প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে একাধিক অনিয়ম ধরা পড়ে।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হবে। বুধবার তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মানিকগঞ্জে দুই হাসপাতাল ও এক ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

প্রকাশিত সময় : ০৭:২৮:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬