তৃণমূলকে আরও সুসংগঠিত করতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর মধ্যে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা এবং রংপুর জেলা ও মহানগরের দলীয় নেতাদের সঙ্গে এ সভায় যোগ দেন তারেক রহমান।
শনিবার (২৫ জুলাই) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সভা শুরু হয়।
বৈঠকে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার এবং রংপুর জেলা ও মহানগরের দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদও বৈঠকে উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক : 






















