সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির

বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইন্সের পদত্যাগ দাবি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি প্রশ্ন তোলেন, পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কবে পদত্যাগ করবেন। একই সঙ্গে তিনি আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের কাছে নৈতিকতার ভিত্তিতে বেইন্সের পদত্যাগ দাবি করার আহ্বান জানান।

বিজেপির অভিযোগ, পাঞ্জাব স্কুল এডুকেশন বোর্ডের দ্বাদশ শ্রেণির ইংরেজি পরীক্ষা, পাঞ্জাব স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট (পিএসটিইটি) এবং কৃষি উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম, নকল ও ভুয়া মেধাতালিকার অভিযোগও তুলেছে দলটি।

পাঞ্জাব কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিংও একই অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর জবাবদিহি দাবি করেছেন। তিনি বলেন, গত চার বছরে একাধিক প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ কোনো দায় নেওয়া হয়নি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি)। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, গত সাড়ে চার বছরে রাজ্যে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। তিনি দাবি করেন, পরীক্ষায় নকলের কিছু ঘটনা ধরা পড়লেও প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে।

এএপি নেতা বালতেজ পান্নুও বিজেপি ও কংগ্রেসের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, কয়েকজন পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল করার সময় ধরা পড়েছিল, কিন্তু কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি।

এর আগে নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপর প্রহ্লাদ যোশীকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। তার পরপরই পাঞ্জাবের শিক্ষামন্ত্রীকে ঘিরে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির

প্রকাশিত সময় : ১০:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬