সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির সুযোগে সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন পদ্ধতি

সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা বাড়াতে ইরানি সেনাবাহিনীতে নতুন আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধির জন্য নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।

রোববার (২৬ জুলাই) মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে সেনাবাহিনী তাদের প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠন ও শক্তিশালী করেছে। এর অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত ও মেরামতযোগ্য সামরিক ব্যবস্থা পুনরায় সচল করা হয়েছে এবং নতুন কিছু সরঞ্জাম সেনাবাহিনীর অপারেশনাল কাঠামোয় যুক্ত করা হয়েছে।

জেনারেল আকরামিনিয়া বলেন, যুদ্ধবিরতির সময়টি ইরানের প্রতিরক্ষা পরিকল্পনার জন্য বিশেষ করে আকাশ প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেছি। এই তিন মাসের যুদ্ধবিরতি আমাদের প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনের জন্য বড় একটি সুযোগ ছিল।

ইরানি সেনাবাহিনীর এই মুখপাত্র আরও দাবি করেন, নতুন সংযোজন ও সংস্কারের ফলে দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত আগ্রাসী যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

এর আগে বিভিন্ন সময় ইরান জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো তাদের অন্যতম অগ্রাধিকার।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যুদ্ধবিরতির সুযোগে সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন পদ্ধতি

প্রকাশিত সময় : ১০:৫৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬