সোমবার (২৭ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩৯টি বাস, ৭টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১২৮টি মোটরসাইকেলসহ মোট ৩০২টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২২টি বাস, ২৮টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি, ১৮৭টি মোটরসাইকেলসহ মোট ৩৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৯৩টি বাস, ১টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৬৬টি মোটরসাইকেলসহ মোট ৩০৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২২টি বাস, ৯টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৯৩টি মোটরসাইকেলসহ মোট ২২৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫০৩টি গাড়ি ডাম্পিং ও ২২৩টি গাড়ি রেকার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রবিবার (২৬ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। এছাড়াও, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























