মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পূবাইলে জুয়েল হত্যা: প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৩

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন খিলগাঁও এলাকায় ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত জুয়েল (৩৫) হত্যার মামলায় প্রধান অভিযুক্তসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

পুলিশ জানিয়েছে, জুয়েল ভাড়ায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কয়েক দিন আগে তার ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একটি সালিশ বৈঠক হয়। ওই সালিশে ৪০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হলেও তা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধই শেষ পর্যন্ত প্রাণঘাতী ঘটনায় রূপ নেয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ২৬ জুলাই সকাল ১০টার দিকে কয়েকজন ব্যক্তি জুয়েলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে খিলগাঁও এলাকার একটি খালি জমিতে নিয়ে তাকে একটি আকাশি গাছের সঙ্গে হাত-পা বেঁধে লাঠি ও গাছের ডাল দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে চাঁন মিয়া ওরফে রিংকু ধারালো ছুরি দিয়ে জুয়েলের বুকে ও কাঁধের নিচে একাধিক আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের মা চায়না আক্তার বাদী হয়ে পূবাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ১ নম্বর আসামি চাঁন মিয়া ওরফে রিংকু (২৫), ২ নম্বর আসামি মো. রুবেল (২৮) এবং ৮ নম্বর আসামি মো. সোহেলকে (৩৮) গ্রেপ্তার করে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেছেন, “গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আজ সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পূবাইলে জুয়েল হত্যা: প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত সময় : ১০:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬