মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ : ১ আগস্ট

দেশের চলমান প্রেক্ষাপটে ইসলামবিরোধী বিভিন্ন তৎপরতা, ধর্মীয় মূল্যবোধে আঘাত এবং মুসলিম সমাজের উদ্বেগের নানা বিষয় সামনে রেখে আগামী ১ আগস্ট নোয়াখালীর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এক ঐতিহাসিক ইসলামী মহাসমাবেশ। ইতিমধ্যে এ সমাবেশকে ঘিরে দেশের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও জাতীয় পর্যায়ের নেতাদের অংশগ্রহণে আয়োজিত ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

শনিবার সকাল ১০টায় শুরু হবে অনুষ্ঠান।
আয়োজকরা জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশ, জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়্যাহ এবং ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। ইসলামবিরোধী কার্যক্রমের প্রতিবাদ, হেযবুত তাওহীদকে নিষিদ্ধ করার দাবি এবং ধর্মীয় বিভিন্ন ইস্যুতে জনসচেতনতা ও জনমত গড়ে তোলাই এ মহাসমাবেশের মূল উদ্দেশ্য।

সমাবেশ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে উপস্থিত থাকবেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা শেখ আহমদ, আল্লামা খলিল আহমদ কুরাইশী, আল্লামা আব্দুল হামিদ মধুপুরী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), মুফতি আরশাদ রহমানী, আল্লামা সালাহউদ্দিন নানুপুরী, মুফতি শামসুদ্দিন জিয়া (পটিয়া), আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি দিলাওয়ার হুসাইন, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা আশেক এলাহী (পীর সাহেব উজানি), মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি মাহফুজুল হক এবং সৈয়দ মুফতি মুহা. ফয়জুল করিম (শায়খে চরমোনাই)সহ আরো অনেকে।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে ড. এনায়েতুল্লাহ আব্বাসী, ড. উবায়দুল্লাহ হামজা, ড. কাজী ইব্রাহিম, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুরহানী, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতি সাখওয়াত হুসাইন রাজী, মুফতি হারুন ইজহার, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মীর ইদ্রিস নদভী, মাওলানা আতাউল্লাহ আমিন, পীরজাদা সাইদ উদ্দিন আহমেদ হানজালা, মুফতি বসীরুল্লাহ, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, মুফতি লুতফুর রহমান ফরায়েজী, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা আনিচুর রহমান আশরাফী, মুফতি আমজাদ হুসাইন, মুফতি রিজওয়ান রফিকী, মুফতি মুজাম্মেল হুসাইন কামাল এবং মাওলানা আব্দুল হামিদ কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট আলেমরা উপস্থিত থাকার কথা রয়েছে।

এ ছাড়া এই বিশাল সমাবেশে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা ও চাঁদপুর জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম বিশেষভাবে অংশ গ্রহণ করবেন। সমাবেশ সফল করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আলেম-উলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের লক্ষ্যে প্রচারণা চালানো হচ্ছে।

আয়োজকরা সবার প্রতি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ : ১ আগস্ট

প্রকাশিত সময় : ০৫:২৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬