মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে মডেল স্নিগ্ধাকে শারিরীক নির্যাতন

ঢাকার তিনশ ফিট এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। এ ঘটনায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা করতে গেছেন।

জানা গেছে, বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের প্রলোভন দেখিয়ে স্নিগ্ধা চৌধুরীকে হাসপাতালে ডাকা হয়। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

অভিযোগকারী দাবি অনুযায়ী, নির্যাতনের সময় অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী মহলের সঙ্গে নিজের সম্পর্কের কথা উল্লেখ করে তাকে ভয়ভীতি দেখান।

অভিনেত্রীর দাবি, প্রতিষ্ঠানটি দেশের একটি প্রভাবশালী শিল্পগোষ্ঠীর হওয়ার কারণে ঘটনার পরপরই তিনি মামলা করতে সাহস পাননি। এতে তার ব্যক্তিজীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি প্রথমে আইনি পদক্ষেপ নেননি। পরে তিনি খিলক্ষেত থানায় গিয়ে মামলা করার উদ্যোগ নেন।

স্নিগ্ধা চৌধুরী বাংলাদেশের একজন পরিচিত মডেল ও অভিনেত্রী, যিনি ২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। গত ঈদে সিনেমাহলে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র ‘প্রেশার কুকার’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

গুরুতর সংক্রমণে ভুগে সুস্থতার পথে জেসমিন ভাসিন

বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে মডেল স্নিগ্ধাকে শারিরীক নির্যাতন

প্রকাশিত সময় : ১০:১৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬