ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে ২৭১ জন আরোহী নিয়ে চলাচলকারী একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং এখনো ৪১ জন নিখোঁজ রয়েছেন।
রোববার (২ আগস্ট) দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে কী কারণে ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 



















