সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নন-ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশে বাধা নেই

বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কোনো আইনি বাধা নেই বলে রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২ আগস্ট) এ সংক্রান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।

এর আগে, ৪৩তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় পিএসসির নেওয়া কিছু পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কয়েকশ প্রার্থী হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে গত ২৫ জুন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

শুনানিতে পিএসসির পক্ষ থেকে বলা হয়, পরবর্তী বিসিএসের ফল প্রকাশের পর আগের বিসিএস থেকে নন-ক্যাডার পদে সুপারিশ করার সুযোগ নেই।

তবে আদালত রায়ে বলেন, ২০২৩ সালের সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী সুপারিশ প্রক্রিয়া অব্যাহত রাখতে কোনো আইনি বাধা নেই। পাশাপাশি পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশের পর সরকারি দপ্তরগুলোর শূন্য পদের চাহিদা, প্রার্থীদের পছন্দ এবং মেধার ভিত্তিতে দ্রুত সুপারিশ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিতর্ক আরও উস্কে দিতে পারে আর্জেন্টিনার নতুন জার্সি

নন-ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশে বাধা নেই

প্রকাশিত সময় : ০৫:৩৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬