আজ রোববার (২ আগস্ট) সকালে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের ১ম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে, বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। পুলিশ জনগণের বন্ধু।
এসময় তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের শাসনামলে আমলে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় পুলিশবাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই বাহিনী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে।

রায়হান রোহানঃ 




















