মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের কাছে ভোটার তালিকা চেয়েছে ইসি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে বলে জানা গেছে।

সোমবার (৩ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চেয়ে অনুরোধ করা হয়েছে। তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও তফসিল নিয়ে কমিশন আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ বিষয়ে সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে শুধু জাতীয় সংসদের সদস্যরাই ভোটার। তাই বর্তমান সংসদ সদস্যদের তালিকার ভিত্তিতেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রণয়ন ও প্রকাশ করবে ইসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের কাছে ভোটার তালিকা চেয়েছে ইসি

প্রকাশিত সময় : ০৮:৪৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬