সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট জানান, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে মার্কিন পক্ষ বর্তমানে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
প্রণালী দিয়ে যাতায়াতের সময় ইরানকে কোনো ধরনের টোল আদায়ের অনুমতি দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রেজারি প্রধান স্পষ্ট করেন, প্রস্তাবিত এই চুক্তির মূল ভিত্তি হবে হরমুজ প্রণালীতে সব জাহাজের সম্পূর্ণ অবাধ চলাচল। এছাড়া বিগত কয়েকদিনের অনিশ্চয়তার মধ্যেও প্রণালীটি দিয়ে কিছু বাণিজ্যিক জাহাজের সফলভাবে বেরিয়ে আসার বিষয়টিও তিনি উল্লেখ করেন। সূত্র- আনাদুলু

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















