মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ২২

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় দুই দেশে অন্তত ২২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। এদিকে পূর্ব ইউক্রেনের আরও দুটি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। খবর: আল জাজিরা

আল জাজিরা জানায়, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উভয় দেশেই অন্তত ১১ জন করে মোট ২২ জন নিহত হন বলে দুই পক্ষের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানান, সোমবার (৩ আগস্ট) গেলেনঝিকের কাছে পর্যটনগ্রাম আরখিপো-ওসিপোভকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে সাতজন নিহত হন। তাদের মধ্যে তিন শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন।

এর আগে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার মস্কো-সমর্থিত প্রধান সের্গেই আকসিওনভ জানান, সেখানে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আহত হন আরও দুজন।

এছাড়া রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুয়ায়েভ জানান, সীমান্ত এলাকার বিভিন্ন বসতিতে হামলায় চার বেসামরিক নাগরিক নিহত এবং ১৭ জন আহত হন।

অন্যদিকে ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ জেলায় একটি পেট্রোলপাম্পে রাশিয়ার হামলায় তিনজন নিহত হন। তাদের মধ্যে জরুরি সেবাকর্মী এবং তার আট বছর বয়সী ছেলে রয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা টেলিগ্রামে জানান, হামলার পর সেখানে আগুন লেগে যায়। এতে পেট্রোলপাম্প এবং আশপাশে থাকা কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া রাতভর চালানো আরেক হামলায় জাপোরিঝঝিয়ায় আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন শিশু রয়েছে।

কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদক অড্রি ম্যাকঅ্যালপাইন জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় ওয়াইল্ডবেরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, স্বাধীন কয়েকটি পর্যবেক্ষক সংস্থার অনুসন্ধানে দেখা গেছে, ওয়াইল্ডবেরিজে এমন বিভিন্ন পণ্য বিক্রি হয়, যেগুলো সামরিক ও বেসামরিক-উভয় কাজে ব্যবহার করা যায়। এর মধ্যে ব্যবহৃত সামরিক হেলমেট, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, বুলেটপ্রুফ জ্যাকেট এবং ড্রোনে ব্যবহৃত ফাইবার-অপটিক কেবল রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ২২

প্রকাশিত সময় : ১১:০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬