বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানচুক্তি সম্পর্কে ৪৮ ঘণ্টার মধ্যে জানা যাবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ওয়াশিংটন ও ইরানের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চলছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানচুক্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প বলেন, “আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হচ্ছে। তারা এটা স্বীকার করতে চায় না, কিন্তু হ্যাঁ, বিষয়টি কিছুটা উদ্বেগজনক।”

তিনি আরো বলেন, “গুরুত্বপূর্ণ বিষয় হলো পদক্ষেপ নেওয়া এবং তারা একটি চুক্তি করতে চায়। দেখা যাক কী হয়। যদি তারা চুক্তি না করে, তবে পরিস্থিতি খুব খারাপ হবে।”

সাক্ষাৎকারে ট্রাম্প তার আগের হুমকি-ধমকির পুনরাবৃত্তি করেছেন।

তিনি বলেছেন, “ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না। তাদের কাছে ইতিমধ্যেই তা নেই, কিন্তু এটি হবে একটি আনুষ্ঠানিকতা মাত্র। হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দেওয়া হবে, অথবা তারা খুব কঠিন আঘাতের শিকার হবে এবং তারপর প্রণালিটি খুলে দেওয়া হবে।”

ইরান আলোচনার প্রস্তাব দিয়েছে দাবি করে ট্রাম্প বলেন, “আমরা একটি প্রচণ্ড হামলা চালানোর পরিকল্পনা করেছিলাম, যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা। তারা আমাকে ফোন করে খুব বিনয়ের সাথে বলেছিল, ‘দয়া করে আমরা কি কথা বলতে পারি? আমরা কি কথা বলতে পারি?’ এবং আমি বলেছিলাম, ‘হ্যাঁ, আমরা কথা বলতে পারি। চলুন এটা সম্পন্ন করি। অবশেষে, চলুন এটা সম্পন্ন করি। যদি তারা আবার পিছু হটে, তবে তারা সত্যিই কঠিন আঘাতের শিকার হবে; তারা তা জানে; তারা তা বোঝে।”

ইরানের ওপর আবারো হামলার হুমকি দিয়ে তিনি বলেছেন, “আমরা যা করছি তা যদি না করতাম, তবে তারা কথা বলত না। আমরা তাদের উপর খুব, খুব কঠিন আঘাত হেনেছি, কিন্তু আসল কঠিন আঘাত এখনো বাকি, এবং আশা করি, আমাদের তা ব্যবহার করতে হবে না। আমি আশা করি আমাদের তা করতে হবে না।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইরানচুক্তি সম্পর্কে ৪৮ ঘণ্টার মধ্যে জানা যাবে: ট্রাম্প

প্রকাশিত সময় : ১২:৫৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬