বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত মৌসুমী মৌ

ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। একটি অনুষ্ঠানের কাজ শেষে ফেরার পথে তার বহনকারী গাড়িকে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় তিনি আহত হলেও বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। উপস্থাপিকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। মৌসুমী মৌ জানান, বড় ধরনের কোনো ঝুঁকি না থাকলেও মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পেয়েছেন। দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে এখনও সময় লাগবে বলেও জানান তিনি।

ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে ভয়াবহ সেই মুহূর্তের বর্ণনা দিয়েছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি। শো শেষ করে ফেরার পথে একটি পিকআপ আমাদের গাড়িকে ধাক্কা দেয়। আমি গাড়ির বাম পাশ থেকে ডান দিকে ছিটকে পড়ি। মাথা, বুক, পা ও হাতে আঘাত পাই। তবে আল্লাহর রহমতে বড় কোনো ক্ষতি হয়নি।

মৌসুমী মৌ আরও জানান, তার গাড়ির ঠিক পেছনেই মোটরসাইকেলে ছিলেন মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যবধানেই বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত। তিনি লেখেন, যদি পিকআপটি মুমিনকে ধাক্কা দিত, তাহলে হয়তো সে ছিটকে যেত। আর যদি আমার গাড়ির দরজার দিকে আঘাত লাগত, তাহলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না।

পিকআপ চালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগও তুলেছেন এই অভিনেত্রী। তার দাবি, চালক বেপরোয়া ছিলেন এবং গাড়ির ব্রেকও ঠিকভাবে কাজ করছিল না। এমনকি চালকের আচরণ দেখে তার মনে হয়েছে, তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। পরে পিকআপটির মালিক এসে জানান, ওই ব্যক্তির সেদিন গাড়ি চালানোর কথা ছিল না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পৃথিবীর সর্বত্র আজ দিন-রাত সমান

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত মৌসুমী মৌ

প্রকাশিত সময় : ১০:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬