রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাবেক ওসি এস এম মাসুদ পারভেজ চাকরি হারিয়েছেন। গত ১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সর্বশেষ তিনি রাজশাহীর তানোর থানার ওসি ছিলেন।
এস এম মাসুদ পারভেজ ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নগরীর বিভিন্ন থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে মতিহার থানা, কাশিয়াডাঙ্গা থানা, চন্দ্রিমা থানা, বোয়ালিয়া মডেল থানার ওসির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি আরএমপির ক্রাইম ব্রাঞ্চের পুলিশ পরিদর্শক, মেট্রোপলিটন কোর্টের ইন্সপেক্টর ও রাজশাহী জেলা পুলিশের ডিএসবি শাখার পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ তিনি চলতি বছরের ৫ মার্চ রাজশাহীর তানোর থানার ওসির দায়িত্ব নেন। ১৩ আগস্ট বাধ্যতামূলক অবসরের প্রজ্ঞাপনের সময়ও তানোর থানার ওসি ছিলেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় এস এম মাসুদ পারভেজকে অবসরের কথা বলা হয়েছে। তবে একাধিক সূত্রের দাবি, রাজশাহী নগরীর বিভিন্ন থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করার সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মী সমর্থকদের রাজনৈতিকভাবে হয়রানি করতে সাজানো গায়েবি মামলা, আটক ও গ্রে/প্তা/রে/র নামে অর্থ বাণিজ্য এবং নি/র্যা/ত/নে/র সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে এস এম মাসুদ পারভেজের বিরুদ্ধে। ফলে পুলিশের ফ্যাসিস্ট কর্মকর্তার তালিকায় তাঁর নাম ছিলো।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 
























