সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার শেষ বিদায়ে দুই ঘণ্টা প্যারোলে মুক্ত সাবেক ছাত্রলীগ নেতা

বাবার মৃত্যুর পর শেষবারের মতো বাবার পাশে দাঁড়ানোর সুযোগ পেলেন কারাবন্দি নাটোর ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে শনিবার (১৫ আগস্ট) রাতে বাবার জানাজা ও দাফনে অংশ নেন তিনি।

শনিবার দুপুরে মারা যান জেমসের বাবা আবুল কালাম আজাদ। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারের পক্ষ থেকে জেমসকে জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ দিতে প্রশাসনের কাছে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

জানা গেছে, রাত ৯টার দিকে পুলিশি পাহারায় নাটোর শহরের বড়গাছা এলাকার বুড়া দরগা মসজিদে বাবার জানাজায় অংশ নেন জেমস।

জানাজা শেষে বাবার দাফনেও অংশ নেন তিনি। এরপর নির্ধারিত সময় শেষে পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
জেমসের পরিবারের সূত্র জানায়, জেমস রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২ বিলিয়ন ডলারের ক্লাবে ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’

বাবার শেষ বিদায়ে দুই ঘণ্টা প্যারোলে মুক্ত সাবেক ছাত্রলীগ নেতা

প্রকাশিত সময় : ০৫:৫৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬