রাজশাহীর পবা উপজেলার বায়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক আইল্যান্ডে উঠে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক ও তার সহকারী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘ/টনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরের দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন, একটি বালুবোঝাই ড্রাম ট্রাক উল্টে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তারা আহত অবস্থায় ট্রাকের চালক ও সহকারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
ট্রাকটি সড়কদ্বীপের ওপর উঠে যাওয়ার কারণে বিদ্যুতের বেশ কয়েকটি খুঁটি ভেঙে যায়। পরে পুলিশ এসে এলাকাবাসীর সহায়তায় ট্রাকের বালু সরিয়ে রেকার দিয়ে ট্রাকটি উদ্ধার করে।

নিজস্ব প্রতিবেদক : 























