মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি ছাত্রদলের

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বিভিন্ন অনিয়ম, রোগী ও স্বজনদের ভোগান্তি এবং হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধসহ নয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে রাজশাহী মহানগর ছাত্রদল।
বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার পি কে এম মাসুদ উল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা।
স্মারকলিপিতে হাসপাতালের নানা সমস্যার পাশাপাশি গুরুত্ব দিয়ে দালালচক্র ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যের বিষয়টি তুলে ধরা হয়। ছাত্রদল নেতাদের অভিযোগ, হাসপাতাল চত্বরের অ্যাম্বুলেন্স ব্যবসার সঙ্গে যুক্ত চক্র রোগী ও স্বজনদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে। নিম্নমানের যানবাহন ব্যবহারের পাশাপাশি বাইরে থেকে অ্যাম্বুলেন্স আনতে গেলে বাধা ও অসদাচরণের ঘটনাও ঘটে। এ ছাড়া দালালচক্রের মাধ্যমে রোগী ও স্বজনদের প্রতারণা ও হয়রানির অভিযোগও করা হয়েছে।
অ্যাম্বুলেন্স সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অ্যাপভিত্তিক অনুমোদিত অ্যাম্বুলেন্স ব্যবস্থা চালু অথবা হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নির্ধারিত ভাড়ায় বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের নিয়ম চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিব রায়হান রবিন, সদস্যসচিব ইমাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রামেক হাসপাতালে অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি ছাত্রদলের

প্রকাশিত সময় : ০৬:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬