গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ট্রাফিক নির্দেশনার কথা জানানো হয়।
জরুরি ট্রাফিক নির্দেশনাসমূহ:
দিলকুশা ও রাজউক ক্রসিং বন্ধ: মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) এবং রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সাধারণ সব ধরনের যানবাহন প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ থাকবে।
পণ্যবাহী যান প্রবেশে নিষেধাজ্ঞা: দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে যেকোনো ধরনের বাণিজ্যিক বা পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে।
হানিফ ফ্লাইওভারের যানবাহন: মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না নিয়ে বাঁয়ে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা–শাপলা চত্বর অথবা জিরো পয়েন্ট–ইউবিএল–নাইটিংগেল–ফকিরাপুল হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, আমন্ত্রিত অতিথিদের গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। একই সঙ্গে উদ্ভূত সাময়িক যানজট ও চলাচলের অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























