বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘মেসির পর আমার পক্ষেও চালিয়ে যাওয়া কঠিন’

আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণা মেনে নেওয়া অত্যন্ত কঠিন বলে জানিয়েছেন বোকা জুনিয়র্সের মিডফিল্ডার ও অধিনায়ক লিয়ান্দ্রো পারেদেস। সেই সঙ্গে আকাশী-সাদা জার্সিতে নিজের ভবিষ্যৎ নিয়েও বড় ধরনের সংশয় প্রকাশ করেছেন এই ৩২ বছর বয়সী ফুটবলার।

এক সংবাদ সম্মেলনে পারেদেস বলেন, ‘আমি গতকাল ইনস্টাগ্রামে যেমনটা লিখেছিলাম, মেসির রেখে যাওয়া ঐতিহ্য চিরকাল থেকে যাবে। তিনি কখনো হাল না ছেড়ে দেখিয়ে দিয়েছেন যে স্বপ্নের জন্য কষ্ট করতে হয়, তাকে তাড়া করতে হয় এবং শেষ পর্যন্ত তা পূরণও করা যায়।’

মেসির সঙ্গে আরও একটি বিদায়ী ম্যাচ খেলার সুযোগ নিয়ে প্রশ্ন করা হলে পারেদেস জানান, ‘আমরা সব সময় তার পাশে খেলতে চেয়েছি। তবে তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, যা আমরা কেউই চাইনি।

বিশ্বকাপের শেষ দিনগুলোতে আমরা আলোচনা করেছিলাম যে ফাইনাল ম্যাচটিই হয়তো তার শেষ হতে যাচ্ছে। তা সত্ত্বেও তার গুরুত্বের কারণে আমরা এই বিদায়ের জন্য প্রস্তুত ছিলাম না।’

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে খোলামেলা কথা বলতে গিয়ে পারেদেস জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে বলেন, ‘জাতীয় দলের হয়ে আমার ফুটবল যাত্রা চালিয়ে যাওয়া কঠিন হতে যাচ্ছে। যে বিষয়গুলো ঘটেছে, ফিফার নিষেধাজ্ঞা এবং লিওর নেওয়া সিদ্ধান্ত, সব মিলিয়ে আগের মতো পরিবেশ বজায় থাকা কঠিন। বিষয়টি নিয়ে কোচের সঙ্গে এখনও কথা হয়নি, তবে আমরা আলোচনায় বসব এবং দেখব তিনি কী সিদ্ধান্ত নেন।’

স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ায় ফিফায় ১০ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানার মুখে পড়েছেন পারেদেস। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিলেও সাবেক এই রোমা তারকাকে বেশ কয়েকটি ম্যাচ মিস করতেই হচ্ছে।

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে এমন ভাবনার মাঝেই ক্লাব ফুটবলে মনোযোগ দিচ্ছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার। কোপা আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচে আগামী বুধবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে ভেলেজ সার্সফিল্ডের মুখোমুখি হবে তার দল বোকা জুনিয়র্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘মেসির পর আমার পক্ষেও চালিয়ে যাওয়া কঠিন’

প্রকাশিত সময় : ০৩:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬