বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে একযোগে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে একসঙ্গে বদলি করে বিভিন্ন ইউনিট ও কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মো. মেহেদী হাসানকে সাতক্ষীরা, মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জ এবং মো. মাহিন ফরাজীকে বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলে এবং কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জাল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার তানজিনা চৌধুরীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আরিফ রাইয়ানকে চট্টগ্রামের পটিয়া সার্কেলে বদলি করা হয়েছে।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার (বি. সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামকে গাজীপুরের কালীগঞ্জ সার্কেলে এবং বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দীনকে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২০ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে একযোগে বদলি

প্রকাশিত সময় : ০৫:৩৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬