রাজশাহী জেলার মোহনপুরের কৃষ্ণপুর গ্রামের বান্দাপুকুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫ এর সদস্যরা। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানায়।
র্যাব জানায়- সিপিএসসি, র্যাব-৫ এর আভিযানিক দল গভীর রাতে উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার করে।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

নিজস্ব প্রতিবেদক : 























