বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণিসম্পদ উৎপাদনে অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার নয়: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদ উৎপাদনে অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বানও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গাজীপুরের জয়দেবপুরে পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ উৎপাদনের প্রতিটি পর্যায়ে নিরাপত্তা, মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উৎপাদন ব্যয় কমিয়ে খামারিদের টিকিয়ে রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের অন্যতম প্রধান শর্ত হলো প্রাণীকে নিরাপদ ও মানসম্মত খাদ্য দেওয়া। পশুখাদ্য নিরাপদ ও মানসম্মত হলে প্রাণী সুস্থ থাকবে। এর ফলে ওই প্রাণী থেকে উৎপাদিত মাংস, ডিম ও দুধও নিরাপদ রাখা সম্ভব হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনের পুরো প্রক্রিয়ায় পশুখাদ্যের মান নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রাণিসম্পদ উৎপাদনে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করতে হবে।

প্রান্তিক খামারিদের সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, উৎপাদন ব্যয় কমিয়ে প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, খামারিদের জন্য ব্যাংক ঋণ সহজ করা হবে। প্রান্তিক খামারিরা সমৃদ্ধ হলে প্রাণিসম্পদ খাত আরও শক্তিশালী হবে। আর প্রাণিসম্পদ খাত শক্তিশালী হলে দেশের অর্থনীতিও উপকৃত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রাণিসম্পদ উৎপাদনে অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার নয়: প্রতিমন্ত্রী টুকু

প্রকাশিত সময় : ০৯:৩৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬