শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে জুমার নামাজ চলাকালে মসজিদে বোমা হামলা, নিহত ১৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আফগানিস্তান সীমান্তের কাছে কোহাটের এই ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। নিহতদের মধ্যে পাঁচ পুলিশ সদস্যও রয়েছেন।

শুক্রবারের (১৮ সেপ্টেম্বর) নামাজের সময় লোকজন মসজিদে জড়ো হলে একটি বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে পুলিশ সদর দপ্তরের মসজিদের প্রবেশপথে ধাক্কা দেওয়া হয়।

খাইবার পাখতুনখোয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জুলফিকার হামিদ জিও নিউজ-কে বলেন, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুরোনো পুলিশ লাইনের গেটে ধাক্কা দেয়। গাড়িটি গেটে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরণ ঘটে এবং অতর্কিত গুলি চালানো হয়।

সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির সময় স্পেশাল ব্রাঞ্চ ভবনেও আরেকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে বলে জানান তিনি।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিন জঙ্গি নিহত হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুলিশ ‘লৌহপ্রাচীরের মতো’ রুখে দাঁড়িয়েছে। এ ধরনের হামলা পুলিশ সদস্যদের মনোবল দুর্বল করতে পারেনি। শহীদদের রক্ত বৃথা যাবে না। সন্ত্রাসী ও তাদের সহায়তাকারীদের এর পরিণতি ভোগ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে কোহাটের জেলা সদর হাসপাতালের (ডিএইচকিউ) মেডিকেল সুপারিনটেনডেন্ট (এমএস) তাহির আলী শাহ জিও নিউজ-কে বলেন, বিস্ফোরণের পর হাসপাতালে ১৫টি মরদেহ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে আনা হয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, বিস্ফোরণে মসজিদটির বাইরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি দেয়ালও ধসে পড়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছিল। বিস্ফোরণের পর কর্তৃপক্ষ কোহাট-হাঙ্গু সড়কটি সব ধরনের যান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে।

আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলে কোহাটের ডিএইচকিউ প্রশাসন জরুরি অবস্থা জারি করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসার জন্য অন্তত ২৫ জন আহতকে হাসপাতালে আনা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নায়িকা দীঘির দিন শেষ, বললেন শাহরিয়ার নাজিম জয়

পাকিস্তানে জুমার নামাজ চলাকালে মসজিদে বোমা হামলা, নিহত ১৬

প্রকাশিত সময় : ০৫:৪১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬