রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার ছাদে খেলাধুলা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে ফতুল্লার কাশীপুর হাজীপাড়া এলাকায় মালেহা মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ ছাত্রীরা হলো- মোছাম্মদ জিদনি (১৩), সুমাইয়া (১২), মরিয়ম (১২), আতিয়া (১১) ও আছিয়া (১০)। তারা সবাই ওই মাদরাসার আবাসিক শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলেও মাদ্রাসার ছাত্রীরা ভবনের ছাদে খেলাধুলা করছিল। এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারের সংস্পর্শে এসে পাঁচ ছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী আহত হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫ শিক্ষার্থী

প্রকাশিত সময় : ০৯:৫২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬